••সবুজ বনানী ঘেরা জয়পুর জঙ্গল••
অফিস থেকে তিন - চারদিনের জন্য ছুটি পাওয়া গেছে। বাঙালি এর সতব্যবহার করবে না, তা আবার হয় নাকি? তাই একঘেয়ে সমুদ্র - পাহাড়কে পাশে রেখে বেরিয়ে আসাই যায় কাছেপিঠের কোনো জঙ্গলে। কোথায় যাবো ভাবতে ভাবতেই বেরিয়ে এলো জয়পুর ফরেস্ট কিন্তু আদর্শ জায়গা হতে পারে। যেমন ভাবা তেমন কাজ। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পরলাম। প্রাইভেট কারে চেপে ডানলপ - বালি হয়ে স্টেট হাইওয়ে 'দুই' ধরে প্রথমে হুগলি জেলা পেরিয়ে বাঁকুড়া জেলার পশিমে বিষ্ণুপুরের রাস্তার দিকে যেতেই পরবে জয়পুর ফরেস্ট। প্রায় চার ঘণ্টার রাস্তা পেরোলেই পৌঁছে যাওয়া যাবে বহু প্রতীক্ষিত জয়পুর ফরেস্টে। তবে বলে রাখা প্রয়োজন এই চার ঘণ্টার রাস্তায় যেতে যেতে পায়ের ক্লান্তি মেটাতে হাত পা ঝেড়ে কামারপুকুর - জয়রামবাটি নেমে পড়তেই পারেন। তবে বুড়ি ছোঁয়া হবে আর কি! যাই হোক, আবার পথ চলা শুরু। গন্তব্য জয়পুর ফরেস্ট। মোটামুটি দুপুর নাগাদ পৌঁছে গেলাম জয়পুর ফরেস্ট। দেখলেই চোখ জুড়িয়ে আসে। চারদিক সবুজ ঘেরা বনানী। থাকা - খাওয়ার কোনো অসুবিধা নেই। হোটেল - রিসোর্ট এর সুবন্দোবস্ত রয়েছে। ব্যবস্থা রয়েছে গাড়ি রাখারও। জঙ্গল ঘোরার জন্য ...